বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর পলাশে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতিনির্ভর সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।নিজ সংসদীয় আসন পলাশ সফরের শুরুতে মন্ত্রী তাঁর প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মাতা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, প্রয়াত খালেদা জিয়ার আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য দোয়া করা হয়।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।পরে মন্ত্রী পলাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ড. আবদুল মঈন খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা।তিনি বলেন, বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শকে ধারণ করতে হবে। তাঁর দেখানো পথে চলার মধ্য দিয়েই একটি মানবিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।রাজনৈতিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনেই বিএনপি বিজয়ী হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই গৌরব পুনরুদ্ধার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।ড. আবদুল মঈন খান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী মেধাবীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন। সেই মন্ত্রিসভায় পলাশের কৃতী সন্তান তাঁর প্রয়াত পিতা ড. আবদুল মোমেন খান স্থান পেয়েছিলেন এবং সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে নরসিংদীর জন্য গৌরব বয়ে এনেছিলেন।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream