সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
স্বজনপ্রীতির সমালোচনায় হাসনাত, এমপিদের স্ত্রীদের নিয়ে কটাক্ষ

স্বজনপ্রীতির সমালোচনায় হাসনাত, এমপিদের স্ত্রীদের নিয়ে কটাক্ষ

সরকার যদি নতুন করে বিধবা কিংবা বেকার কার্ড চালু করে, তবে সংসদ সদস্যদের (এমপি) স্ত্রীরাই তা সবার আগে নেবেন বলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তীব্র কটাক্ষ করেছেন। তিনি দেশে চলমান স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের সমালোচনা করতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার (১২ অক্টোবর) দুপুরে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে দেশের সাম্প্রতিক সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘সম্প্রতি সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দেখা গেছে—এমপির ছেলে, মেয়ে এমনকি শালীও ডিলারশিপ পেয়েছেন। বাংলাদেশের বর্তমান অবস্থাটাই এমন দাঁড়িয়েছে যে, সরকার যদি এখন বিধবা বা বেকার কার্ড দেয়, এমপির বউরাই তা সবার আগে নেবেন।’ শিক্ষাঙ্গনের চলমান বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই শীর্ষ নেতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, চুয়েটের উপাচার্যকে (ভিসি) শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই চান না। একটি বিশেষ গোষ্ঠী দেশকে পুনরায় পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ তোলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream