শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া শেষ, অপেক্ষা ভারতের সিদ্ধান্তের
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাকে ফেরানোর বিষয়ে ভারতের সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। এ বিষয়ে আইনটি করে গেছেন শেখ মুজিবুর রহমান। এছাড়া দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ, এ থেকে আপনাদেরই বের হতে হবে। সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এরপরও হয়রানি হলে জিরো টলারেন্সে নীতি অনুসরণ করা হবে।