শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পরিচয় গোপন রেখে অপরাধীর তথ্য দিতে রংপুরে যাত্রা শুরু করল 'সেভ রংপুর' প্ল্যাটফর্ম

পরিচয় গোপন রেখে অপরাধীর তথ্য দিতে রংপুরে যাত্রা শুরু করল 'সেভ রংপুর' প্ল্যাটফর্ম

রংপুর শহরকে পুরোপুরি নিরাপদ রাখতে এবার এক নতুন উদ্যোগ সামনে এসেছে। এখন থেকে সাধারণ মানুষ কোনো ধরনের ঝামেলা বা পরিচয় প্রকাশ পাওয়ার আশংকা মুক্ত হয়ে গোপনে অপরাধের তথ্য জানাতে পারবেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।​বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ‘সেভ রংপুর’ নামের এই বিশেষ ওয়েবসাইটটি।​উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আমাদের সমাজে মাদক, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ কিংবা ইভটিজিংয়ের মতো ঘটনা হরহামেশাই ঘটছে। এসবের প্রতিবাদ করতে বা পুলিশকে জানাতে গিয়ে অনেকেই নানা রকম ঝামেলা বা সাক্ষী হওয়ার ভয়ে চুপ থাকেন। সাধারণ মানুষের এই ভীতি দূর করতেই মূলত ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।​প্ল্যাটফর্মটির মূল উদ্যোক্তা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুন বলেন, “অনেকের মনেই ভয় থাকে যে তথ্য দিলে হয়তো নিজের নাম প্রকাশ হয়ে যাবে বা পরে বিপদে পড়তে হবে। তাদের কথা চিন্তা করেই এই সাইটে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে আপনার পরিচয় শতভাগ গোপন থাকবে। আপনি শুধু তথ্য দিয়ে রংপুরকে নিরাপদ রাখতে সহায়তা করবেন।​অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের কর্তাব্যক্তিরা বলেন, একা পুলিশ বা প্রশাসনের পক্ষে কখনো একটি শহরকে অপরাধমুক্ত রাখা সম্ভব নয়। এর জন্য সাধারণ মানুষকেই সবার আগে এগিয়ে আসতে হবে। আশপাশে কী হচ্ছে তার সঠিক খবর দিয়ে যদি সবাই একটু সচেতন হন, তবে রংপুরকে শান্তির একটা শহর বানানো কঠিন কিছু না। ​এ সময় রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম ছাড়াও স্থানীয় সাংবাদিক নেতারা এবং বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream