মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইবির সায়েন্স ক্লাবের প্রথম বিজ্ঞান ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

ইবির সায়েন্স ক্লাবের প্রথম বিজ্ঞান ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের প্রথম বিজ্ঞান ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের উপস্থিতিতে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহজাহান আলী, সভাপতি জুনাইদুল মোস্তফা, ট্রেজারার হাসিব মিয়া, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ফখরুল ইসলাম, ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া সেক্রেটারি সুব্রত কুমার, জয়েন্ট সেক্রেটারি মিশনু আল আসনাওয়াই, যুগ্ম সম্পাদক নওরিন ফাতেমা তোয়া এবং ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা।মোড়ক উন্মোচনকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ‘অনুরণন’ ম্যাগাজিনের প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গবেষণার সংখ্যা বাড়ানো এবং গবেষণামুখী কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন উপাচার্য। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও গবেষণার আগ্রহ তৈরিতে সায়েন্স ক্লাবের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream