একটি নিখোঁজ সংবাদ, এরপর ধানখেতে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত-পা। তিন দিন পর মিলল মাথা ও খণ্ডিত দেহ। পটুয়াখালীর বাউফলে রুহুল আমীন (৬০) হত্যাকাণ্ডের এমন নৃশংস ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ৬ নভেম্বর বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। স্বজনদের অপেক্ষা আর খোঁজাখুঁজির মধ্যেই গত ১২ নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার ধানখেত থেকে তাঁর একটি হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরে আরেকটি হাত উদ্ধার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে একই এলাকার ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ ও মাথা উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে তাঁকে শনাক্ত করেন।
মতামত