শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কৃষকের জন্য কৃষক কার্ড, মোবাইলে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও : প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কৃষকের জন্য কৃষক কার্ড, মোবাইলে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও : প্রতিমন্ত্রী
কৃষকের জন্য কৃষক কার্ড, মোবাইলে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও : প্রতিমন্ত্রী

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক বছরে প্রায় আড়াই হাজার টাকার কৃষি সহায়তা পাবেন। পাশাপাশি বীজ, সার ও কীটনাশক কেনা, কৃষিযন্ত্র সংগ্রহ, ঋণ গ্রহণ এবং আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। পর্যায়ক্রমে আগামী সাড়ে চার বছরের মধ্যে দেশের সব কৃষককে এ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ২০০ কৃষকের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রণোদনা ও বিভিন্ন সহযোগিতা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের সমস্যা ও প্রয়োজন জানতে হবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে—এটি শুধু স্লোগান নয়, দেশের বাস্তবতা। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই কৃষকদের কল্যাণে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিবান্ধব নেতা ছিলেন। তিনি নিজে মাঠে গিয়ে খাল খনন, সেচব্যবস্থা চালু ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কৃষকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।

কৃষক কার্ডের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতোমধ্যে এ কর্মসূচির পাইলট প্রকল্প শুরু হয়েছে। চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে জরিপ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এ কার্ডের আওতায় আনা হবে।

তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে একজন কৃষক বছরে প্রায় আড়াই হাজার টাকার কৃষি সহায়তা পাবেন। এ অর্থ দিয়ে বীজ, সার ও কীটনাশক কেনার ক্ষেত্রে সরকারি সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষিবিষয়ক প্রয়োজনীয় তথ্য পাঠানো হবে। এতে বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস জেনে কৃষকেরা জমিতে সার প্রয়োগ, পরিচর্যা ও শ্রমিক নিয়োগের বিষয়ে আগাম সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষিযন্ত্র কেনা, ঋণ গ্রহণ এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রেও কৃষকেরা এ কার্ডের মাধ্যমে সহযোগিতা পাবেন। কৃষকদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরি করা হবে। এতে প্রকৃত কৃষকের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষক নন—এমন কেউ যাতে কৃষকের সুবিধা নিতে না পারেন, সেই সুযোগও বন্ধ হবে।

কিশোরগঞ্জের সম্ভাবনাময় কৃষি ও মৎস্যসম্পদ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলার পনির, হাওরের ধান ও মৎস্যসম্পদ অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ। এসব সম্পদকে কাজে লাগিয়ে জেলার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। পনির উৎপাদন ও সংরক্ষণে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের খতিয়ে দেখতে হবে।

বাজিতপুরের পিরিজপুর বাসস্ট্যান্ডের সবজির বাজারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে প্রতিদিন সকালে ব্যাপক পরিমাণ সবজি কেনাবেচা হয়। এসব সবজি সংরক্ষণে শেড, কোল্ড স্টোরেজ কিংবা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা যায় কি না, তা কৃষি কর্মকর্তাদের দেখতে হবে। কৃষকদের ঋণ বা অন্য কোনো সহযোগিতা প্রয়োজন হলে সে বিষয়ে প্রকল্প প্রস্তাব তৈরি করে জনপ্রতিনিধিদের জানাতে হবে।

প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী ও হাওরের প্রাকৃতিক মাছ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব সম্পদ রক্ষা এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে হবে। জলমহাল ব্যবস্থাপনায় সাধারণ ও প্রান্তিক মানুষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষও সহজে মাছ পাওয়ার সুযোগ পায়।

ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ক্রীড়াসামগ্রী বিতরণ করছে। জেলা প্রশাসক গোল্ডকাপসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন আরও সুন্দর ও কার্যকর করতে ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টনের জন্য আলাদা ইভেন্টভিত্তিক উপকমিটি গঠন করা যেতে পারে। এতে ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে আয়োজনগুলো আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কৃষকের জন্য কৃষক কার্ড, মোবাইলে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও : প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream