শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জাতিসংঘের ভাষণে এআইকে নতুন নামে পরিচয় করালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

জাতিসংঘের ভাষণে এআইকে নতুন নামে পরিচয় করালেন ট্রাম্প
জাতিসংঘের ভাষণে এআইকে নতুন নামে পরিচয় করালেন ট্রাম্প

জাতিসংঘে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআইকে নতুন নামে অভিহিত করার চেষ্টা করেছেন। তিনি ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে এআইকে উল্লেখ করেন।

ভাষণে ট্রাম্প বলেন, এআইকে নকল কিছু মনে হয় ‘আর্টিফিশিয়াল’ শব্দটি ব্যবহার করলে। তার ভাষায়, এটি নকল নয়, বরং অসাধারণ। তবে এ প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

এরপর ট্রাম্প বলেন, “সুপার ইন্টেলিজেন্সের নতুন জগতে স্বাগতম।”

এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন, এআই উন্নয়নের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে শীর্ষ অবস্থানে থাকতে হবে। গত সপ্তাহেও তিনি বলেন, “এআইয়ের নিয়ন্ত্রণ যার হাতে, সে-ই জিতবে।”

এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ বা নতুন বিধিনিষেধ আরোপের ঘোর বিরোধী ট্রাম্প। এ কারণে জাতিসংঘে জড়ো হওয়া অনেকের অবস্থানের সঙ্গে এ বিষয়ে তার মতপার্থক্য রয়েছে।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ভাষণে এআইকে নতুন নামে পরিচয় করালেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআইকে নতুন নামে অভিহিত করার চেষ্টা করেছেন। তিনি ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে এআইকে উল্লেখ করেন।

ভাষণে ট্রাম্প বলেন, এআইকে নকল কিছু মনে হয় ‘আর্টিফিশিয়াল’ শব্দটি ব্যবহার করলে। তার ভাষায়, এটি নকল নয়, বরং অসাধারণ। তবে এ প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

এরপর ট্রাম্প বলেন, “সুপার ইন্টেলিজেন্সের নতুন জগতে স্বাগতম।”

এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন, এআই উন্নয়নের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে শীর্ষ অবস্থানে থাকতে হবে। গত সপ্তাহেও তিনি বলেন, “এআইয়ের নিয়ন্ত্রণ যার হাতে, সে-ই জিতবে।”

এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ বা নতুন বিধিনিষেধ আরোপের ঘোর বিরোধী ট্রাম্প। এ কারণে জাতিসংঘে জড়ো হওয়া অনেকের অবস্থানের সঙ্গে এ বিষয়ে তার মতপার্থক্য রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream