রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে যুক্তরাষ্ট্রের পাশে গায়ানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে যুক্তরাষ্ট্রের পাশে গায়ানা
বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে যুক্তরাষ্ট্রের পাশে গায়ানা

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত কিছু অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে। দেশটির সরকার এ বিষয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) একটি চুক্তির কথা জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো হোয়াইট হাউসে ফেরার পর তার প্রশাসন অভিবাসনবিরোধী কঠোর অভিযান শুরু করে। এর অংশ হিসেবে নিজ দেশের পরিবর্তে অভিবাসীদের ‘তৃতীয় কোনো দেশে’ পাঠানোর উদ্যোগও নেয়া হয়েছে।

গায়ানা জানিয়েছে, যেসব বহিষ্কৃত অভিবাসীর কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের সীমিতসংখ্যককে তারা গ্রহণ করবে।

গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট ইরফান আলীর সরকার এই ব্যবস্থাকে মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গায়ানার দীর্ঘদিনের অঙ্গীকারের সম্প্রসারণ হিসেবে দেখছে।’

মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আরো কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের এই বহিষ্কার কার্যক্রমে সহযোগিতায় সম্মত হয়েছে। এর আওতায় ২৫০ জন ভেনিজুয়েলানকে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার কারাগার সেকোটে পাঠানো হয়েছে।

তবে গায়ানা বিবৃতিতে স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সাথে এই ব্যবস্থা ‘সাময়িক এবং এর মাধ্যমে স্থায়ীভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে না।

কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসীদের ‘স্বেচ্ছায় গায়ানায় স্থানান্তর করা হবে’ এবং সেখানে অবস্থান করেই তারা নিজেদের অভিবাসন-সংক্রান্ত অবস্থার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন।

সিদ্ধান্তের ফলাফলের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিরা হয় নিজ দেশে ফিরে যাবেন অথবা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোনো দেশে চলে যাবেন।

সূত্র : বাসস

বিষয় : যুক্তরাষ্ট্র অভিবাসী গায়ানা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে যুক্তরাষ্ট্রের পাশে গায়ানা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত কিছু অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে। দেশটির সরকার এ বিষয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) একটি চুক্তির কথা জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো হোয়াইট হাউসে ফেরার পর তার প্রশাসন অভিবাসনবিরোধী কঠোর অভিযান শুরু করে। এর অংশ হিসেবে নিজ দেশের পরিবর্তে অভিবাসীদের ‘তৃতীয় কোনো দেশে’ পাঠানোর উদ্যোগও নেয়া হয়েছে।

গায়ানা জানিয়েছে, যেসব বহিষ্কৃত অভিবাসীর কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের সীমিতসংখ্যককে তারা গ্রহণ করবে।

গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট ইরফান আলীর সরকার এই ব্যবস্থাকে মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গায়ানার দীর্ঘদিনের অঙ্গীকারের সম্প্রসারণ হিসেবে দেখছে।’

মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আরো কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের এই বহিষ্কার কার্যক্রমে সহযোগিতায় সম্মত হয়েছে। এর আওতায় ২৫০ জন ভেনিজুয়েলানকে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার কারাগার সেকোটে পাঠানো হয়েছে।

তবে গায়ানা বিবৃতিতে স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সাথে এই ব্যবস্থা ‘সাময়িক এবং এর মাধ্যমে স্থায়ীভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে না।

কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসীদের ‘স্বেচ্ছায় গায়ানায় স্থানান্তর করা হবে’ এবং সেখানে অবস্থান করেই তারা নিজেদের অভিবাসন-সংক্রান্ত অবস্থার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন।

সিদ্ধান্তের ফলাফলের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিরা হয় নিজ দেশে ফিরে যাবেন অথবা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোনো দেশে চলে যাবেন।

সূত্র : বাসস

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream