রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সিলেটে থামছে না হামের প্রকোপ

সিলেটে থামছে না হামের প্রকোপ

সিলেট বিভাগে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বজায় রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রবিবার  পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৮১ জনে। এছাড়া রবিবার আজ পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সর্বমোট ১৮২ জন মৃত্যুবরণ করেছেন।    সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।      স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেটে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা জেলাওয়ারি হিসাবে- সিলেট জেলায় ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।    আজ নতুন করে আরও ১২৭ জন সন্দেহজনক হামের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, বিয়ানীবাজারে ৬ জন, কোম্পানীগঞ্জে ১ জন, বিশ্বনাথে ৪ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।  বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬০৭ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩০৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৩৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৭ জন রোগী চিকিৎসাধীন।    প্রতিবেদন অনুযায়ী, আজ রবিবার সন্দেহজনক হামে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অদ্যাবধি বিভাগে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৭২ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন।  জেলাভিত্তিক প্রাণহানির পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৭৩ জন (৬৯ জন সন্দেহজনক, ৪ জন নিশ্চিত)। এর পরেই রয়েছে সুনামগঞ্জ জেলা, যেখানে ৬৬ জন (৬৫ জন সন্দেহজনক, ১ জন নিশ্চিত) মৃত্যুবরণ করেছেন। এছাড়া হবিগঞ্জে ২৮ জন (২৪ জন সন্দেহজনক, ৪ জন নিশ্চিত) এবং মৌলভীবাজারে ১৫ জন (১৪ জন সন্দেহজনক, ১ জন নিশ্চিত) মারা গেছেন।   

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream