রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো’

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো’

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং এ খাতের প্রসার ঘটাতে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করছে।আগামী ৩ নভেম্বর এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখবেন।রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্টরা।সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়াতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ খাতের প্রশাসনিক জটিলতা কমানো এবং বিনিয়োগ বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। পাশাপাশি ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে নতুন কৌশলপত্র গ্রহণ করা হয়েছে।এ ছাড়া বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে। নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।এদিকে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি প্রযুক্তির ব্যবহার বাড়াতে এসব পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের ওপর মূল্য সংযোজন কর বা মূসক পুরোপুরি মওকুফ করা হয়েছে। ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ এর মূল প্রতিপাদ্য হলো ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। এক্সপোর মূল লক্ষ্য হলো-সরকার কর্তৃক গৃহীত সকল উদ্যোগসহ সৌর প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবনগুলো তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ প্রদান করা এবং নবায়নযোগ্য শক্তি খাতে অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। সৌরবিদ্যুৎ খাতের উদ্ভাবনী সমাধান ও সমন্বিত সেবা এক ঠিকানায় নিয়ে আসতে এই এক্সপোতে থাকছে বিশেষায়িত প্রদর্শনী স্টল। এতে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, অ্যাডভান্সড ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ আধুনিক সোলার সরঞ্জামের প্রদর্শনী থাকবে। এর পাশাপাশি বর্ণিত এক্সপোতে প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ সুবিধা এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের সেবা তুলে ধরবে। দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বমানের প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সোলার খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ‘Policy, People and Capital for Bangladesh's Solar Revolution’ শীর্ষক মূল প্রতিপাদ্যের অধীনে চারটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে।   সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন। পাশাপাশি এই আয়োজনে সার্ভিস প্রোভাইডারদের জন্য একটি বিশেষ ওরিয়েন্টেশন পর্বও রাখা হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream