রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সৌদির গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্পের নতুন দাবি

সৌদির গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্পের নতুন দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।অন্যদিকে, ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে প্রায় সরে এসেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউস থেকে ওহাইও যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।রোববার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। তবে ট্রাম্পের দাবি, তেহরান এখন সেই পরিকল্পনা থেকে প্রায় সরে এসেছে। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে দেশটি জানিয়েছে, তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে কোনোভাবেই সরে যাবে না। এ সময় তিনি আরও দাবি করেন, বর্তমানে তেলের দাম কমছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই তেলের দাম তুলনামূলকভাবে বেশ উঁচুতে ছিল। ট্রাম্প বলেন, ‌‘তেলের দাম কমছে। এই মুহূর্তে তেলের দাম কম এবং বাইডেন প্রশাসনের সময়ের তুলনায়ও এখন তা কম। অথচ ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে তারা কিছুই করেনি।’ এরপর তিনি বলেন, ‘আরেকটি বিষয়—আপনারা জানেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির সব পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে।’ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সৌদির আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।  সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream