শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
তুরস্কের পদক্ষেপে ইসরায়েলের কড়া সতর্কতা

তুরস্কের পদক্ষেপে ইসরায়েলের কড়া সতর্কতা

তুরস্ককে সিরিয়া ইস্যুতে আঙ্কারা বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, ইসরায়েল দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো গোষ্ঠীকে ছাড় দেবে না।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেওয়া এক বার্তায় কাটজ উল্লেখ করেন, সিরিয়ায় বিপজ্জনক কর্মকাণ্ডে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান জড়িয়ে পড়ছেন, যা সিরিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নিজের আত্মরক্ষার সক্ষমতাকে পরীক্ষা না করার পরামর্শ দিয়ে বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে তুর্কি জাতীয় সংসদে অবাস্তব ও কল্পনানির্ভর বক্তব্য অব্যাহত রাখা এরদোগানের জন্য শ্রেয় হবে, কারণ আত্মরক্ষায় ইসরায়েলের সংকল্প পরীক্ষা করার চেষ্টা করা ঠিক হবে না।’সূত্র: মিডল ইস্ট আই

সিরিয়ায় ইসরায়েলি হামলায় মার্কিন দূতের ক্ষোভ

সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম বারাক সিরিয়ার সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পর সিরিয়া সরকারের পক্ষে প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে  এই আক্রমণকে অভিহিত করে তিনি মার্কিন উদ্বেগের কথা জানান।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার (১৮ আগস্ট) দেওয়া এক বার্তায় মার্কিন বিশেষ দূত লিখেন, ‘আল-শারা সরকার কোনো আগ্রাসী মনোভাব দেখায়নি বা কোনো প্রক্সি বাহিনীও লালন করছে না। বস্তুত তারা ইসরায়েলের সাথে উত্তেজনা হ্রাসের ইচ্ছাই বারবার প্রকাশ করেছে।’টম বারাক তার বার্তায় আরও উল্লেখ করেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা বা বাড়াতে এই ধরনের বিমান হামলা কোনোভাবেই সহায়ক ভূমিকা পালন করে না।সূত্র: মিডল ইস্ট আই

সিরিয়ায় ইসরায়েলি হামলায় মার্কিন দূতের ক্ষোভ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream