শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
খানাবাড়ী গার্লস হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন শেখ আলমগীর

খানাবাড়ী গার্লস হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন শেখ আলমগীর

মোঃ মামুন মোল্লা, খুলনা অফিস:  খানাবাড়ী গার্লস হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন যোগীপোল ইউনিয়ন বিএনপি'র  সভাপতি শেখ আলমগীর হোসেন।পহেলা অক্টোবর সকাল ১১ টার সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব এস, এ,রহিম এর সভাপতিত্বে খানাবাড়ী গার্লস হাইস্কুল অফিস প্রাঙ্গনে নবগঠিত কমিটির সভাপতি শেখ আলমগীর হোসেনসহ কমিটির সদস্যদের পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক, আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কবির আলম খান, ইকবাল হোসেন মিজান, মোঃ রফিকুল ইসলাম রফিক, শওকত হোসেন হিট্টু, মামুন শেখ (মেম্বার)। এছাড়াও উপস্থিত ছিলেন আফরোজা সুলতানা, মোঃ আবুল হাসান, ইমলাখ ঢালি, কুমুদ চৌধুরী, নুরুল ঢালী, শওকত আলী মোড়ল, কাজী হাফিজুর রহমান, মিজানুর রহমান, আবু সাদ্দাম, হাবিবুল্লা বিলালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র স্কুলের শিক্ষক জিয়াউর রহমান।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream