শাহপরীর দ্বীপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ হয়েছে।বাংলা এফএমকে কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার ১ অক্টোবর পরিচালিত অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়। সাগর পথে কোস্ট গার্ডের নিয়মিত টহল জোরদার রয়েছে৷ পাচারসহ যে কোন অপরাধ দমনে আন্তরিকতার সাথে কাজ করছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হচ্ছে।