সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডুর মৃত্যু

শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও শাহজাদপুর উপজেলার পৌর সদরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ জাকারিয়া ইসলাম ঠান্ডু(৫৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(২১ সেপ্টেম্বর)  দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।স্থানীয়রা জানায়, তিনি সর্বদা মিষ্টভাষী ও সাহিত্য-সংস্কৃতির নিবেদিতপ্রাণ ছিলেন। জাকারিয়া ইসলাম ঠান্ডুর মৃত্যুতে শাহজাদপুরের শিক্ষাঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং স্থানীয় শুভাকাঙ্খিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream