বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইরানে একক হামলার যৌক্তিকতা দেখছেন না লিবারম্যান

ইরানে একক হামলার যৌক্তিকতা দেখছেন না লিবারম্যান

ইরানে আগাম হামলা চালানোর বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের অবস্থানের সঙ্গে একমত নন দেশটির বিরোধী নেতা আভিগডোর লিবারম্যান।লিবারম্যানের মতে, নিকট ভবিষ্যতে ইরানের ওপর ইসরায়েলের এককভাবে কোনো হামলা চালানো উচিত হবে না। একই সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করার অভিযোগও তুলেছেন তিনি।ইসরায়েলের ডানপন্থি রাজনৈতিক দল ‘ইসরায়েল বেইতেনু’র নেতা লিবারম্যান। তিনি নেতানিয়াহু সরকারের বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের এই অবস্থান তুলে ধরেন তিনি।ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়নকে গুরুতর বলে উল্লেখ করেন লিবারম্যান। তবে তাঁর দাবি, এই মুহূর্তে ইরানে এককভাবে হামলা চালানোর পক্ষে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য বা সামরিক পরিকল্পনার যৌক্তিকতা নেই।এ সময় নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাৎজের সমালোচনাও করেন তিনি। লিবারম্যান অভিযোগ করেন, তাঁরা দায়িত্বের কথা না ভেবে ক্ষমতায় টিকে থাকতেই বেশি আগ্রহী। তাঁর ভাষায়, নেতানিয়াহু ও কাৎজ মরিয়া হয়ে নিজেদের পদ আঁকড়ে ধরে আছেন। তাঁদের সিদ্ধান্তে দায়িত্ববোধ ও সুস্থ বিবেচনার অভাব দেখা যাচ্ছে। বর্তমানে ইসরায়েল আবার ইরানে হামলার প্রস্তুতি জোরদার করছে বলে খবর এসেছে। গত ১২ নভেম্বর ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সামরিক বাহিনীকে সম্ভাব্য হামলার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ২৪ নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে আগাম হামলার সম্ভাবনার কথা বলেন।  তবে ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশ্য সমর্থন পাওয়া যায়নি। অন্যদিকে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে তেহরান। দেশটি এ সংক্রান্ত খবরগুলোকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে। সূত্র: আল-জাজিরা

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream