রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
লালমনিরহাটে ট্রেনে অজ্ঞাত নারীর আত্মহত্যা

লালমনিরহাটে ট্রেনে অজ্ঞাত নারীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি:                                                          শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর বটতলা এলাকায় ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী আত্মহত্যা করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান,  রেল লাইনের ধারে ওই মহিলা বসে ছিলেন। ট্রেন তার কাছে  সাথে সাথে তিনি ট্রেনর সমনে ঝাপ দেন, সাথে সাথেই তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় ও মুখ মন্ডল থেতলে যায়। তার কাট হাতের সাথে শাখা থাকায় নিহত নারী সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।রেলওয়ে পুলিশ জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পূর্ব দৈলজোর বটতলা এলাকায় পৌঁছালে রেললাইনে বসে থাকা ওই নারী চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream