সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৬, আহত বহু মানুষ

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৬, আহত বহু মানুষ

পূর্ব ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে উড়ে আসা শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার (৬ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইউক্রেনীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রুশ ড্রোন হামলায় খারকিভ ও সুমি অঞ্চলে ছয়জনের মৃত্যু হয়েছে এবং সুমি শহরে আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমার হামলায় আরও ১২ জন আহত হয়েছেন। এদিকে, ওডেসার গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, কৃষ্ণ সাগরে রুশ হামলায় গমবাহী একটি বিদেশি পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন নাবিক নিহত হয়েছেন।ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘মেরা কুইন’ নামের জাহাজটি বুধবার গভীর রাতে রাশিয়ার হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে।এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের বাণিজ্য ও রফতানি পথ রুদ্ধ করার প্রচেষ্টা জোরদার করছে এবং দেশটির কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দরগুলোতে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে।এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী গত বুধবার রাতে ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream