রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইউক্রেনের আট অঞ্চলে রুশ হামলা, বিদ্যুৎ বিপর্যয় বহু অঞ্চলে

ইউক্রেনের আট অঞ্চলে রুশ হামলা, বিদ্যুৎ বিপর্যয় বহু অঞ্চলে

রাশিয়া গত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ইউক্রেনের আটটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সঞ্চালন সংস্থা উক্রেনেরগো মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে উক্রেনেরগো জানায়, কিয়েভ, খারকিভ, সুমি, পোলতাভা, দিনিপ্রোপেত্রোভস্ক, ভিনিতসিয়া, চেরকাসি ও কিরোভোহরাদ অঞ্চলে এসব হামলা চালানো হয়। এর ফলে দিনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, কিয়েভ, সুমি, খারকিভ ও চেরনিহিভ অঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।অন্যদিকে, ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে রাশিয়ার কয়েকটি অঞ্চলেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তেল শোধনাগারে হামলার পর অনেক ফিলিং স্টেশনে প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না। ফলে জ্বালানি নিতে গাড়িচালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।রুশ কর্মকর্তা ও দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে রাশিয়ার অন্তত আটটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। গত ৩০ অক্টোবরের পর থেকে ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলোর ওপর হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভ ও মস্কোর মধ্যে জ্বালানি সংক্রান্ত যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন, যদিও তা কার্যকর হতে ব্যর্থ হয়। সোমবার (৯ নভেম্বর) গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, ইউক্রেন তাদের সর্বশেষ হামলায় রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরিশি শহরে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে আঘাত হেনেছে। এ ধরনের হামলায় তাদের পেট্রোল ও ডিজেল উৎপাদনের সক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। ফলে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া বিশ্ববাজার ও যুক্তরাষ্ট্রে রুশ ডিজেল রপ্তানি নিয়ে ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলে, এই হামলা সেই প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে।

অস্ত্র সরবরাহে রাশিয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-তুরস্ককে

রাশিয়া দাবি করেছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোপন পরিকল্পনার গোয়েন্দা তথ্য হাতে এসেছে। রাশিয়ার দাবি অনুযায়ী, তুরস্কের বন্দর ব্যবহার করে ওই অস্ত্র ইউক্রেনে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এই খবরের পর আঙ্কারার কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে মস্কো ও তীব্র অসন্তোষ প্রকাশ করে ওয়াশিংটন।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সূত্রে জানা গেছে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র  পাঠানোর উদ্যোগ নিয়েছে। এসব অস্ত্র প্রথমে তুরস্কের বন্দরে পৌঁছাবে, সেখান থেকে পরে ইউক্রেনে পাঠানো হবে।জাখারোভা সতর্ক করে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি সন্তোষজনক জবাব না আসে, তাহলে ওয়াশিংটন ও আঙ্কারার সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্কে গুরুতর ক্ষতি হতে পারে।চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছিল কিয়েভ। এজন্য ক্ষেপণাস্ত্র সহায়তা চেয়ে সম্প্রতি ওয়াশিংটনে গিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা দেওয়া হবে না। তুরস্কও বিভিন্ন সময় বলে এসেছে, তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যা যুদ্ধকে আরও উসকে দেয়।এদিকে গত কয়েক দিন ধরে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামারা প্রদেশে টানা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ওই অঞ্চলেই রয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমসের স্থাপনা। শনিবার এক্সে এক বার্তায় জেলেনস্কি দাবি করেন, রোসকসমসের স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে এবং এতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

অস্ত্র সরবরাহে রাশিয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-তুরস্ককে
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream