সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রাবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব ট্যুরিজম দিবস উদযাপিত

রাবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব ট্যুরিজম দিবস উদযাপিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ট্যুরিজম ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী পার্বত্য চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের বিকাশ এবং রাবিপ্রবি ক্যাম্পাসে একটি ইকো-ট্যুরিজম হাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।এবারের বিশ্ব ট্যুরিজম ডে-২০২৬-এর প্রতিপাদ্য ‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম’।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “পার্বত্য চট্টগ্রামে ইকো ট্যুরিজম বিকাশে এবং পার্বত্য চট্টগ্রামে পর্যটন ব্যবসায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল বাধা-বিপত্তি কাটিয়ে পর্যটকদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি ও পর্যটনের বিকাশে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্তকরণ ও তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও রাবিপ্রবি ক্যাম্পাসে টিএইচএম বিভাগের নেতৃত্বে একটি ইকো-ট্যুরিজম হাব প্রতিষ্ঠা করার বিষয়ে বিভাগের শিক্ষকদের দৃষ্টি আর্কষণ করছি।”তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM) বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা ও তথ্যচিত্রে ফুটে ওঠা সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের প্রশংসা করেন।উপাচার্য বলেন, “টিএইচএম বিভাগের শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজে ইতোমধ্যে প্রদর্শিত কৃতিত্বে আমি অত্যন্ত সন্তুষ্ট।”তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের পরিবেশনা ও সৃজনশীল কাজ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরে দেশের সংস্কৃতি ও পর্যটনকে তুলে ধরবে।র‌্যালির পর কেক কাটা, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এ ছাড়া ট্যুরিজমের বাস্তবতা, সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিবেশ, পর্যটনশিল্পের বিকাশ এবং পর্যটনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে শিক্ষার্থীরা তথ্যচিত্র প্রদর্শন করেন।দিবসটি উপলক্ষে ভিডিও বা তথ্যচিত্র প্রদর্শন প্রতিযোগিতা, ফুড ফেস্টিভ্যাল, গেমস প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।টিএইচএম বিভাগের প্রতিটি ব্যাচ পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিভাগের পঞ্চম ও প্রথম ব্যাচ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব রাঙ্গামাটির সভাপতি বাদশা ফয়সাল।ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা। তিনি বিভাগের একাডেমিক, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন অর্জন তুলে ধরেন।বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি পর্যটনের বাস্তবতা, টেকসই পর্যটন এবং দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream