মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সংকটাপন্ন রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

সংকটাপন্ন রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

স্ট্রোক জনিত কারণে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসা প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।আজ রোববার (৯ আগস্ট) সকালে ​বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজ তাকে ঢাকায় নেওয়া হয়। ​ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে সিমন মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন পড়ে। তবে শুরুতে শয্যা না পাওয়ায় জটিলতা তৈরি হয়; পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হলে তারা রামেকে আইসিইউ শয্যার ব্যবস্থা করে।এদিকে সিমনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় স্থানন্তরের প্রয়োজন হয়। কিন্তু সড়কপথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসকেরা। এ অবস্থায় আইসিইউ সুবিধার পাশাপাশি তাকে দ্রুত ঢাকায় পাঠাতে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।​আইবিএর পরিচালক অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘সিমনের শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাকে স্থানান্তরে সম্মতি দেননি। পরে পরিবার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আইসিইউ বুকিংয়ের ক্ষেত্রেও উপাচার্য সরাসরি সহযোগিতা করেছেন।’এ বিষয়ে ​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘সিমনের অসুস্থতার খবর পেয়েই শুরু থেকে চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নেয় প্রশাসন।​অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সড়কপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ ছিল। তাই চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream