সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

​জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে  পৌর শহরের বাটার মোড় ও পাঁচুর মোড় এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন এবং নিয়মবহির্ভূতভাবে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে ৩টি ফার্মেসিকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে ওষুধ প্রশাসনের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ওষুধ বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জেলা প্রশাসনের এমন তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream