মোবাইল কোর্টের অভিযান চলাকালে ভিডিও ধারণ বাধ্যতামূলক
এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান চলাকালে ভিডিও ধারণ করতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজনে সেই ভিডিও আপিল আদালতে প্রমাণ হিসেবে দেখানো হবে।সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি পাঠাতে হবে মিডিয়া সেলে।এ ছাড়া জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচারের জন্য প্রতিটি জেলায় একটি করে ‘মিডিয়া সেল’ গঠন করা হবে।
প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা–কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। তবে পচনশীল বা দ্রুত নষ্টযোগ্য মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।