সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
এক সপ্তাহের বেশি সময় পর সর্বনিম্নে বিশ্ববাজারের তেলের দাম

এক সপ্তাহের বেশি সময় পর সর্বনিম্নে বিশ্ববাজারের তেলের দাম

হুথি হামলা সত্ত্বেও সৌদি তেলের আংশিক রপ্তানি পুনর্বহালের খবরে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই তথ্য রয়টার্স সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে আল জাজিরা।ব্রেন্ট ক্রুড ফিউচারস এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ১০ সেপ্টেম্বরের পর সবচেয়ে কম রেকর্ড করা হয়। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়।একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলে ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়ে ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ প্রশমনে চলতি সপ্তাহে একটি কূটনৈতিক পথ উন্মোচনের আশায় তেলের বাজার থেকে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্যের একটি অংশ হ্রাস পাচ্ছে। তবে এই আশা বাস্তবায়িত হবে কি না তা সময়ের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।সূত্র: আল জাজিরা

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream