মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বাকেরগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল  সমাবেশ  ও র‍্যালী অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

 (বরিশাল)  সংবাদদাতা: বাকেরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা ও বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রবি বিকেল ৩ টায় উপজেলা বিএনপির উদ্যোগে পৌর হেলিপ্যাড ময়দানে  এ উপলক্ষে সমাবেশ ও দৃষ্টি নন্দন বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠান হয়েছে। সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে প্রায় ২০ সহাস্রাধিক মানুষের অংশ গ্রহনে বর্নাঢ্য এই র‍্যালিটি হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিন করে। এসময় রাস্তার দুই ধারে দাড়িয়ে নারী,পুরুষ ও বয়োবৃদ্ধরা হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর আগে দুপুরের পর থেকেই এই কর্মসূচিতে অংশ নিতে উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে বিএনপি ও অংগসংঠন সমুহের নেতা কর্মীরা মিছিল  নিয়ে  সমাবেশ স্হলে জড়ো হতে থাকে।  ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাদ্যযন্ত্র হাতে  হাজার হাজার নারী পুরুষের অংশ গ্রহনে সমাবেশ  মাঠ কানায় কানায় পূর্ন  হয়ে  যায়। র‍্যালী পূর্ব সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য  আবুল হোসেন খান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, " ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এ দিন  সিপাহি - জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক  বাংলাদেশের রুপকার শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের  হাল ধরেছিলেন, যার ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।আয়োজিত সমাবেশ বক্তারা দেশ ও গনতন্ত্র  রক্ষায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে এবং  দেশ নায়ক প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির  সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকা আহবান জানান। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream