বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
হঠাৎ জোভানের নতুন ছবি, ভক্তদের মধ্যে আলোচনা

হঠাৎ জোভানের নতুন ছবি, ভক্তদের মধ্যে আলোচনা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। হঠাৎ করেই ফেসবুকে নতুন ও ভিন্ন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তার নতুন এই ছবি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।গত কয়েক মাস ধরে নতুন কোনো নাটক বা প্রজেক্টে দেখা যায়নি জোভানকে। তাই অনেকের মনেই প্রশ্ন ছিল, কেন পর্দার আড়ালে রয়েছেন এই অভিনেতা? এবার নতুন লুকে হাজির হয়ে সেই অপেক্ষার অবসান ঘটানোর ইঙ্গিত দিলেন তিনি।প্রকাশিত ছবিতে জোভানকে আগের রোমান্টিক লুকের বাইরে বেশ পরিণত ও ভিন্ন রূপে দেখা গেছে। তার এই নতুন অবতার দেখে ভক্তরা ধারণা করছেন, অভিনয়ে নতুন কোনো চমক নিয়ে ফিরতে পারেন তিনি।তবে নতুন লুকের পাশাপাশি তার আরেকটি ফেসবুক পোস্টও আলোচনায় এসেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের কয়েকটি ছবি শেয়ার করে জোভান লেখেন, ‘মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না। তারা শুধু দেখে কার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে তাদের বেশি লাভ হবে।’তার এই মন্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। জোভানের এই বাস্তবমুখী বাণী মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই তার এই কথার সঙ্গে একমত পোষণ করে কমেন্টবক্সে নিজেদের মতামত জানিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, ‘আমাদের সত্য কথা বলার সৎ সাহস অর্জন করতে হবে ভাই।’ আরেকজন লিখেছেন, ‘আসলেই মাঝে মধ্যে আপনি দারুণ কিছু সত্য তুলে ধরেন আমাদের মাঝে।’ উল্লেখ্য, এর আগে জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘কাজল চোখের মেয়ে’ নাটকে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন জোভান। এবার নতুন লুক এবং এই রহস্যময় বার্তার পর তার পরবর্তী কাজ নিয়ে আগ্রহী ভক্ত-অনুরাগীরা। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream