বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জাতীয় নিরাপত্তায় কৌশলগত প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব প্রতিরক্ষা উপদেষ্টার

জাতীয় নিরাপত্তায় কৌশলগত প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব প্রতিরক্ষা উপদেষ্টার

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সময়ের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা, আগাম প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।বুধবার (১১ নভেম্বর) মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তিনি।এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় কৌশলগত প্রস্তুতি নিতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর তিনি কোর্সে অংশ নেওয়া সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে তাদের সঙ্গে সরাসরি আলোচনা ও মতবিনিময় করেন। এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি ২০২৬ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream