রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
৪ লাখ পরীক্ষার্থীর অপেক্ষা ১০ সেপ্টেম্বর

৪ লাখ পরীক্ষার্থীর অপেক্ষা ১০ সেপ্টেম্বর

আগামী ১০ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয় এ প্রস্তাবে সায় দিলে ওইদিন ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ ফলের অপেক্ষায় আছেন প্রত্যাশিত ফল না পেয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা ৪ লাখ পরীক্ষার্থী।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (২০ আগস্ট) জানান, ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।৪ লাখ ২ হাজার ৫১ জন চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় আশানরূপ ফল না পেয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনঃনিরীক্ষণ চেয়েছেন।এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সেই হিসাবে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হবে।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১০ অগাস্ট। এ পরীক্ষায় ৬২ দশমিক ২৫ শতাংশ গড় পাসের হার, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এবারের পরীক্ষায় মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের পরদিন থেকে ১৭ অগাস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা।

এসএসসি ফল পুনঃনিরীক্ষণে নতুন পদ্ধতি

পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য খাতা চ্যালেঞ্জের সুযোগ রাখা হয়েছে এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। ১৫০ টাকা প্রতি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠি অনুযায়ী, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১১ থেকে ১৭ আগস্টের মধ্যে।আবেদন প্রক্রিয়াআবেদনের জন্য প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং তালিকা থেকে নিজের বোর্ড বেছে নিতে হবে। এরপর সাবমিট করে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে জানানো হবে।এরপরের ধাপে শিক্ষার্থী তার বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাবে এবং যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনরায় যাচাই করাতে চায়, তা নির্বাচন করে ফি দেওয়ার প্রক্রিয়ায় যেতে হবে। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আলাদাভাবে আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে, এবং সংশ্লিষ্ট পোর্টালেই ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে। ফি দেওয়ার পর নির্দিষ্ট বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।তবে একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন বিষয় যোগ করা গেলেও, সেক্ষেত্রে আবার মোবাইল নম্বর দিতে হবে না। ফি পরিশোধের আগে আবেদনে কোনো পরিবর্তন আনতে চাইলে নির্বাচিত (অপরিশোধিত) বিষয়গুলো বাতিল করে নতুন করে বিষয় বাছাই করা যাবে।তবে একবার ফি জমা দেওয়া হয়ে গেলে সেই আবেদন আর বাতিল করার সুযোগ থাকবে না এবং কোনো পরিস্থিতিতেই ফি ফেরত দেওয়া হবে না। কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণযোগ্য হবে না — পুরো প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে।

এসএসসি ফল পুনঃনিরীক্ষণে নতুন পদ্ধতি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream