মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
গৌরীপুরে খালের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গৌরীপুরে খালের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বাসার পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে জুনাইদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব দাপুনিয়া এলাকার একটি খালে এ দুর্ঘটনা ঘটে।নিহত জুনাইদের গ্রামের বাড়ি উপজেলার হিরনপুর গ্রামে। তার বাবা জাহাঙ্গীর আলম। পরিবারটি বর্তমানে পূর্ব দাপুনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল।পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জুনাইদ বাসার পাশে একা বল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের পানিভর্তি খালে পড়ে যায়। খালটির পাশে কোনো সীমানা বেড়া ছিল না এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিতে খালটি পানিতে পরিপূর্ণ ছিল।কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে জুনাইদের বলটি ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর খাল থেকে তাকে উদ্ধার করা হয়।আশঙ্কাজনক অবস্থায় জুনাইদকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির চাচা সোহাগ জানান, বল নিয়ে খেলতে খেলতেই জুনাইদ খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।তিন বছরের শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পূর্ব দাপুনিয়া এলাকার বাসিন্দাদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream