মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
মাদক টেস্টে বিপাকে ভারতীয় পাইলটরা

মাদক টেস্টে বিপাকে ভারতীয় পাইলটরা

দিল্লিগামী ফুকেট থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর পরিচালিত প্রাথমিক মাদক পরীক্ষায় এয়ারলাইন্সটির আরও ২ জন পাইলট ব্যর্থ হয়েছেন । তাদের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং আপাতত তাদের দায়িত্ব থেকে ডি-রোস্টার বা অব্যাহতি  করা হয়েছে।ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইটটি অবতরণের প্রধান পাইলটের গাঁজা বা মারিজুয়ানা সেবনের প্রমাণ মেলে দুটি মূত্র পরীক্ষায়। টাটা পরিচালিত এয়ার ইন্ডিয়া এই ঘটনার পরই  তাদের সব পাইলটের জন্য নতুন মানদণ্ড অনুযায়ী ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করে। এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি পাইলটের পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার চূড়ান্ত ফল পেতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে। ওই পাইলট পূর্বে ‘পট’ বা গাঁজা সেবন করেছিলেন বলে ফ্লাইটটিতে কর্মরত এক কেবিন ক্রু অভিযোগ করেন।যে এয়ারবাস এ-৩২০নিও বিমানটিকে ঘিরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার কারণে বহু যাত্রী আহত হন। কারিগরি তথ্যে জানা যায়, বিমানটির তিনটি প্রধান হাইড্রোলিক ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার ফলে চার সেকেন্ডের জন্য সেটির এলিভেটর, এলরন এবং স্পয়লার নিয়ন্ত্রণ হারিয়ে নিজ থেকে পরিচালিত হতে থাকে।পাইলটের কোনো কমান্ড ছাড়াই চার সেকেন্ড বিমানের ডানা ও পেছনের নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়া এ ধরনের বাণিজ্যিক বিমানে নজিরবিহীন। সংস্থাটি অবশ্য দাবি করেছে, এটি নিয়মিত পরীক্ষা এবং বেসামরিক বিমান চলাচল বিধি অনুসরণ করেই তারা তাদের কর্মীদের এই পরীক্ষা পরিচালনা করে থাকে।সূত্র: এনডিটিভি

পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে ভারতীয় পাইলট গ্রেপ্তার

পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে গোয়েন্দা তথ্য ফাঁস করায় ভারতীয়  বিমানবাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করেছে। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দারা।সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, দুই মাস আগে ওই পাইলটকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে অভিযোগে আনা হয়েছে।গ্রেপ্তারের পর পাইলট নিজের জামিনের জন্য কোনো আবেদন করেননি।ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমানবাহিনী কর্তৃপক্ষ ওই উইং কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে দিল্লির একটি আদালতের কাছে সোপর্দ করলে আদালত পরবর্তীতে তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চাকরিরত ওই পাইলটকে গত ৩০ মে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিমানবাহিনী জানতে পারে এক পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে পড়েছেন তিনি।তদন্তকারীরা ধারণা করছেন, এই পাইলট হয়ত পাকিস্তানের বড় গোয়েন্দা নেটওয়ার্কের কবলে পড়েছেন।পুলিশের একটি সূত্র বলেছেন, ঐ পাইলটের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন ঐ নারী। সে সময় গ্রেপ্তার হওয়া পাইলট মানসিকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি নারীর বার্তা পেয়ে এতে সাড়া দেন।  বিভিন্ন সময় মেসেজ দেওয়া ও ভিডিও কলেও কথা বলেন। তখনই তিনি বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করেন।যদিও কি ধরনের তথ্য ফাঁস করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। তবে তথ্যগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।ভারতীয় তদন্তকারীরা এখন একটি মোবাইল অ্যাপসের ব্যাপারে কাজ করছেন। গ্রেপ্তার ওই পাইলট তার এক সহকর্মীকে ওই অ্যাপসটি ইনস্টল করে দিতে বলেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই অ্যাপসের মাধ্যমে তার মোবাইলের অ্যাকসেস নিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কটি।তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে ভারতীয় পাইলট গ্রেপ্তার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream