শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান

নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধিনওগাঁ সদর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মিন্টু রহমান। তিনি বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। পূর্বে তিনি  সীমান্ত ঘেঁসা উপজেলা ধামুইরহাট এ কর্মরত ছিলেন। সেখানে  তিনি  দয়ালু ও জনদরদী হিসেবে সু প্রসিদ্ধতা লাভ করেছেন। তথায় তিনি আইনশৃঙ্খলা রক্ষায়  তৎপরতার জন্য খুব  সুনাম অর্জন  করেছিলেন। নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মো. মিন্টু রহমান অত্যন্ত সুনামের সাথে নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে তিনি বিশেষ ভূমিকা রাখেন।নওগাঁ সদর মডেল থানায় যোগদানের পর নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান এক প্রতিক্রিয়ায় জানান, জেলা সদরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিশেষ করে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেই সাথে থানায় জিডি, মামলা, পুলিশ ভেরিফিকেশন, ওয়ান-স্টপ সার্ভিস, নারী-শিশু-প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ ডেস্কসহ পুলিশের সকল ধরনের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের কাঙ্ক্ষিত সেবা কোনো প্রকার হয়রানি ছাড়াই পৌঁছে দেওয়াই হবে তার মূল লক্ষ্য। তিনি নওগাঁ সদর এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।এদিকে নওগাঁ সদর মডেল থানার নতুন ওসি মো. মিন্টু রহমানকে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream