শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
দাঁড়িয়ে থাকা বাসে দ্রুতগতির বাসের ধাক্কা, আহত ১৫

দাঁড়িয়ে থাকা বাসে দ্রুতগতির বাসের ধাক্কা, আহত ১৫

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙা মহাসড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে আরেকটি দ্রুতগতির বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পালকি পরিবহনের এক সুপারভাইজার ও হানিফ পরিবহনের দুই যাত্রী রয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এক্সপ্রেস ওয়ে শিবচরের বাখরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে ‘পালকি পরিবহন’-এর একটি বাসের পেছনের বাম পাশের চাকা নষ্ট হয়ে যায়। পরে চালক ও সহকারী বাসটি মহাসড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘হানিফ পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কার তীব্রতায় দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে শিবচর থানা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।শিবচর হাইওয়ে থানার এসআই মুকতাসির বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream