ঢাকায় সমাবেশে যোগ দিতে গিয়ে সিংগাইরে বিএনপি নেতার মৃত্যু
মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঢাকার নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের র্যালিতে যোগ দিতে গিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন(তোফাজ) (৫৭)হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করে মৃত্যু হয়েছে।শনিবার(৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার বাড়ি সিংগাইর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সিংগাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বহিষ্কার হয়েছিলেন। মৃত্যুকালেএক স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তার জানাযা নামাজ রবিবার সকাল ১১ টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানাগেছে।