শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ভুটান ম্যাচে জয়, শ্রীলঙ্কার আগে চিন্তায় বাংলাদেশ

ভুটান ম্যাচে জয়, শ্রীলঙ্কার আগে চিন্তায় বাংলাদেশ

ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তবে জয় পেলেও দলের কৌশল ও কোচ থমাস ডুলির খেলোয়াড় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলানো এবং ফর্মে থাকা ইব্রাহিমকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন সাবেক ফুটবলাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির মতে, সাফের মতো প্রতিযোগিতা কোনো পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হতে পারে না। তার প্রশ্ন, গোলের জন্য যখন দলে নিয়মিত স্ট্রাইকারের সংকট রয়েছে, তখন একজন ডিফেন্ডারকে কেন আক্রমণভাগে খেলানো হলো? বাংলাদেশের নাম্বার নাইন সংকট দীর্ঘদিনের। এবার প্রবাসী ফুটবলার রোনান ও মাহে খানকে ঘিরে প্রত্যাশা থাকলেও চোটের কারণে রোনান আসতে পারেননি। অন্যদিকে কোচের প্রশংসা পাওয়া মাহে খানও জায়গা পাননি ২৩ সদস্যের চূড়ান্ত দলে। এ নিয়েও প্রশ্ন তুলেছেন এমিলি। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে দলের জয়সূচক গোল করেন ইব্রাহিম। তবে ফর্টিজের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলা এই ফরোয়ার্ডকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। তাঁর মতে, ইব্রাহিম ও সোহেল রানা মাঠে নামার পরই বাংলাদেশের খেলায় পরিবর্তন আসে। সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদও বাংলাদেশের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন। তাঁর মতে, খেলোয়াড়দের পজিশন পরিবর্তন করে নতুন কৌশল প্রয়োগ করা গেলেও ভুটান ম্যাচে পরিকল্পনা ও খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ৯ নভেম্বর ফিফা উইন্ডো শুরু হলে হামজা ও ফারহানের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। প্রবাসী ফুটবলারনির্ভর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ভুটান ম্যাচের পারফরম্যান্স তাই নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশকে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream