বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ভাঙচুর: আসামি ছিনতাই

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ভাঙচুর: আসামি ছিনতাই

ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও ও হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানায় প্রবেশ করে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে এবং গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের পাশে ছাত্রলীগের কিছু নেতাকর্মী চা পান করছিলেন। সে সময় পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীরা মাইকিং করে থানা ঘেরাওয়ের ডাক দেয়। পরে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও করে।পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন আহত হন। তবে একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং আটকে রাখা নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে থানা ভবন এবং থানা চত্বরের পাশে থাকা পুলিশ মেসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তীব্র আক্রমণের মুখে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে সরে গিয়ে অবস্থান নেন।এদিকে ঘটনার পর থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণিসহ বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ফলে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।থানায় হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, "থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তবে থানা থেকে কোনো অস্ত্র লুট হয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।"এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি চলছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream