রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
এমপি পুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

এমপি পুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে ও ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি নুরুজ্জামান মিন্টুসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের সারের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এসব নিয়োগ বাতিল ও অনিয়মের তদন্ত দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গুরুদাসপুরের সার ডিলার ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের দপ্তরে এ অভিযোগ জমা দেওয়া হয়। লিখিত অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় সরকারি নীতিমালা ও যোগ্যতা উপেক্ষা করা হয়েছে। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ডিও লেটার এবং তাঁর ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগে বিশেষভাবে বলা হয়, ধারাবারিষা ইউনিয়নে সংসদ সদস্যের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। এ ছাড়া সংসদ সদস্যের বেসরকারি ব্যক্তিগত সহকারী যুবদল নেতা শরিফুল ইসলাম বিপ্লব, আপন ভাগ্নের স্ত্রীর নামে এবং ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ভায়রাসহ ঘনিষ্ঠজনদেরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্ত কয়েকজনের ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদাম ও ব্যাংক সলভেন্সিসহ প্রয়োজনীয় যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী শেখ এবং সার ব্যবসায়ী রাজু, শাহিন, আতিকুল ইসলাম, বাটুল, রইচ উদ্দিন, শামীম আক্তার, আয়নাল ও গোলাম হোসেন রসুল। গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ বলেন, সার ডিলার নিয়োগে বিপুল পরিমাণ অর্থনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে। অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের নিয়োগের দাবি জানান তিনি। এ বিষয়ে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। জেলা প্রশাসক অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।

পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. তামিম সরদার সহ নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং গণমাধ্যমের সঙ্গে প্রশাসনের সমন্বয় নিয়ে আলোচনা করেন।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী বলেন, “পিরোজপুরের সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করা হবে। জেলার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক পরামর্শ প্রশাসনের কাজে সহায়ক ভূমিকা রাখবে।সভায় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে পিরোজপুরে স্বাগত জানান এবং জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream