মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে বারে হামলার শিকার ছাত্রদল

ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে বারে হামলার শিকার ছাত্রদল

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় ছাত্রদলের তিনজন আহত হয়েছেন।পরে পুলিশ ওই বারের ভেতর থেকে ছাত্রলীগের ওই নেতা ও তাঁর এক সহযোগীকে আটক করে। একই ঘটনায় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। একপর্যায়ে সুমন তাঁদের কাছ থেকে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান। এরপর কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ আহত হন। তাঁদের মাথা কেটে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ নেতা–কর্মী বারে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতা–কর্মীদের বেধড়ক মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতা সুমন ও রাজাকে ধরতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। এ কারণে তাঁরা সেখানে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের মারধরে তিনি নিজেসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার বিষয়ে রাত পৌনে একটার দিকে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রদলের নেতা–কর্মীরা থানা ঘেরাও করে আছেন। ছাত্রদলের কেউ মামলা বা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও সম্ভাব্য অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদল দলীয় কার্যালয় চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় মিছিল থেকে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন। মিছিলে জেলা ছাত্রদল, উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান, সদস্য সচিব ওয়ালিদ শাকিল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রলীগের কোনো ধরণের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। এসময় বক্তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সেইসঙ্গে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থেকে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করারও আহ্বান জানান বক্তারা।

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

টিএসসিতে ককটেল বিস্ফোরণে ছাত্রদলের হাতে আটক ২ জন

আবারও ককটেল বিস্ফোরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এর পাঁচ মিনিটের মধ্যে আটক দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে ঘটনাস্থল থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেট থেকে আরেকজনকে আটক করি। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে আসি।’ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

টিএসসিতে ককটেল বিস্ফোরণে ছাত্রদলের হাতে আটক ২ জন

এমপি পুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে ও ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি নুরুজ্জামান মিন্টুসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের সারের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এসব নিয়োগ বাতিল ও অনিয়মের তদন্ত দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গুরুদাসপুরের সার ডিলার ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের দপ্তরে এ অভিযোগ জমা দেওয়া হয়। লিখিত অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় সরকারি নীতিমালা ও যোগ্যতা উপেক্ষা করা হয়েছে। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ডিও লেটার এবং তাঁর ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগে বিশেষভাবে বলা হয়, ধারাবারিষা ইউনিয়নে সংসদ সদস্যের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। এ ছাড়া সংসদ সদস্যের বেসরকারি ব্যক্তিগত সহকারী যুবদল নেতা শরিফুল ইসলাম বিপ্লব, আপন ভাগ্নের স্ত্রীর নামে এবং ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ভায়রাসহ ঘনিষ্ঠজনদেরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্ত কয়েকজনের ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদাম ও ব্যাংক সলভেন্সিসহ প্রয়োজনীয় যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী শেখ এবং সার ব্যবসায়ী রাজু, শাহিন, আতিকুল ইসলাম, বাটুল, রইচ উদ্দিন, শামীম আক্তার, আয়নাল ও গোলাম হোসেন রসুল। গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ বলেন, সার ডিলার নিয়োগে বিপুল পরিমাণ অর্থনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে। অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের নিয়োগের দাবি জানান তিনি। এ বিষয়ে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। জেলা প্রশাসক অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।

এমপি পুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

আমি কি পরিমান কষ্ট পেয়েছি, বলে বুঝাতে পারবো না: ঢাবি শিক্ষক মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ছাত্রদল ও বাম রাজনীতির সঙ্গে যুক্ত কিছু নেতাকর্মীদের আচরণে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।  সোমবার বিকালে দেওয়া ওই পোস্টে ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি উল্লেখ করেন, তিনি তার ব্যক্তিগত প্রোফাইল থেকে সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার একটি ছবি ও পোস্ট শেয়ার করেছিলেন। কিন্তু তার সেই ছবি শেয়ার করে যে ধরনের অমার্জিত পোস্ট দেওয়া হয়েছে, তা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি পোস্টে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে ভালো ভাবার কোনো কারণ তিনি দেখেন না। তার মতে, তথাকথিত সুশীল সমাজের একাংশ বিশেষ রাজনৈতিক দল ও নির্দিষ্ট শিক্ষকদের ক্ষেত্রে সহানুভূতিশীল হলেও অন্য শিক্ষকদের বেলায় উদাসীন থাকে। এছাড়া নিজের ওপর ‘জামায়াত ট্যাগ’ দেওয়ার প্রবণতা নিয়েও তিনি হতাশা ব্যক্ত করেন। পোস্টটিতে ডাকসুর পর থেকে ছাত্রদল ও বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত কিছু নেতাকর্মীর আচরণ নীরব দর্শকের মতো সহ্য করে যাওয়ার কথা জানান এই শিক্ষক। তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের উদ্ধত আচরণ করে ব্যক্তিগত জীবনে কেউ খুব বেশি দূর এগোতে পারে না। পারিবারিক শিক্ষার অভাব এবং রাজনীতিকে পেশা হিসেবে নেওয়ার মানসিকতাই এমন আচরণের জন্য দায়ী বলে মন্তব্য করেন তিনি। ওই পোস্টের কমেন্ট বক্সে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মন্তব্য করেন। তার সেই কমেন্টের জবাবে শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে বাম রাজনীতির সঙ্গে যুক্ত এক ছাত্র নেত্রীকে সহায়তা করার একটি পুরোনো ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামের এক বড় নেত্রীর অনেক বড় একটা সাহায্য করেছিলাম। সকল দরজা যখন তার জন্য বন্ধ, তখন প্রক্টর অফিসে এসে কেঁদেছিলো, ব্যবস্থা না করলে ওর পড়ালেখা হয়তো বন্ধ হয়ে যাবে। আমি ওর জন্য কত দৌড় ঝাপ দিলাম। অবশেষে ওকে সাহায্য করতে পারলাম। ওকে বল্লামও, সবকিছুর পাশাপাশি এবার পড়াশোনাটা শেষ করো কিন্তু। আমাকে জড়িয়ে ধরলো। সেই সেম মেয়ে কিছুদিন পর রাজুতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে ভাষণ দিলো। আমি কি পরিমান কষ্ট পেয়েছি, আমি বলে বুঝাতে পারবো না।   

আমি কি পরিমান কষ্ট পেয়েছি, বলে বুঝাতে পারবো না: ঢাবি শিক্ষক মোনামি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream