মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শুধু ডিগ্রি নয়, কর্মক্ষেত্রের দক্ষতা বাড়াতে হবে: রাষ্ট্রপতি

শুধু ডিগ্রি নয়, কর্মক্ষেত্রের দক্ষতা বাড়াতে হবে: রাষ্ট্রপতি

দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে। তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির কীয় অ্যাকাউন্ট (এক্সপোর্ট) বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার, ২৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।  আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বিভাগ: কীয় অ্যাকাউন্ট (এক্সপোর্ট) পদসংখ্যা: নির্ধারিত নয়   শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি, পরিসংখ্যান, মার্কেটিং বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) সম্পর্কে ভালো ধারণা। মাইক্রোসফট অফিস (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষ। প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় পারদর্শী। অভিজ্ঞতা: প্রয়োজন নেই  চাকরির ধরন: ফুলটাইমআরও পড়ুনআরও পড়ুনজনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর  কর্মস্থল: নাটোর, রাজশাহী বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরও অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।   আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬ 

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

৯০০ কর্মী ছাঁটাইয়ের সেই গর্গ এবার চাকরিহারা

ক্রিসমাসের প্রাক্কালে চার বছর আগে জুম কলে ৯০০ কর্মী ছাঁটাই করে যে গর্গ দেশজুড়ে আলোচনায় এসেছিলেন, এবার তিনি নিজেই চাকরি হারিয়েছেন। গত ৩ আগস্ট বেটার ডট কম এর সেই প্রধান নির্বাহীকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি পদ ফিরে পেতে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে লড়ছেন।মাত্র এক সপ্তাহ আগে ২৭ জুলাই বোর্ডে যোগ দেন ড্যানিয়েল লুইস। এরপরই গর্গের জায়গায় তিনিই বসেন। গর্গের অভিযোগ, লুইস কয়েক মাস ধরে তাকে ও পুরো পর্ষদকে বিভ্রান্ত করেছেন। প্রথমে কোম্পানির কৌশল আর খরচ কমানোর পরিকল্পনার প্রশংসা করে বোর্ডে ঢুকেছেন, কিন্তু নিজে সিইও হওয়ার ইচ্ছা একবারও জানাননি।মহামারির সময় কম সুদের হারে বেটারের ব্যবসা অনেকটা বেড়ে কোম্পানির মূল্যায়ন তখন ৮ বিলিয়ন ডলার পর্যন্ত গিয়েছিল। পরে সুদের হার বাড়তেই রিফাইন্যান্সিং ব্যবসা ধসে পড়ে। ২০২১ সালে বার্ষিক বিক্রি ছিল ১.৫ বিলিয়ন ডলার, ২০২৩-এ তা নেমে আসে মাত্র ৭০ মিলিয়নে। গর্গ বলছেন, এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে কোম্পানি। চলতি বছর বিক্রি প্রায় ২০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এআই দিয়ে মর্টগেজ প্রক্রিয়াকরণও দ্রুত করা হচ্ছে।পুরনো ছাঁটাইয়ের বিতর্ক এখনো তাকে ছাড়েনি। ২০২১ সালের সেই জুম কলের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। হুইসেলব্লোয়ার মামলাও বাদ পড়ে, তদন্তে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৩ সালের এসপিএসি একীভূতকরণের পর শেয়ারদর প্রায় ৯৩ শতাংশ কমে যায়। গর্গ নিজেই স্বীকার করেছেন, ওই ছাঁটাই তার ও কোম্পানির সুনাম নষ্ট করেছে। তবে তিনি বলছেন, লুইস পর্ষদকে বুঝিয়েছেন যে তিনি কোম্পানির ওপর যথেষ্ট চাপ দিচ্ছেন না।এখন আইনি লড়াইয়ে নেমেছেন গর্গ। নিজের ও কিছু প্রাথমিক বিনিয়োগকারীর বিশেষ ভোটাধিকারসম্পন্ন ক্লাস বি শেয়ারের জোরে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন বলে দাবি তার। আইনজীবী অ্যালেক্স স্পিরোকে নিয়োগ করে ১৩ আগস্ট পর্ষদের কাছে চিঠি পাঠিয়েছেন, তাকে আবার সিইও করতে হবে। গর্গ বলেছেন, কোম্পানি লাভে না ফেরা পর্যন্ত বছরে মাত্র এক ডলার বেতনেও কাজ করতে রাজি তিনি। স্থিতিশীল হলে পদ ছেড়ে দেবেন।সূত্র: সিএনএন

৯০০ কর্মী ছাঁটাইয়ের সেই গর্গ এবার চাকরিহারা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream