ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার প্রতিবাদে চরভদ্রাসনে বিএনপির বিক্ষোভ মিছিল
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে হত্যার ঘটনার প্রতিবাদে চরভদ্রাসনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চরভদ্রাসন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।এ সময় বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।