রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ তিন সমিতিকে পুরস্কার প্রদান

চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ তিন সমিতিকে পুরস্কার প্রদান

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ তিনটি সমবায় সমিতিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গ্রামীণ জনপদের উন্নয়নে সমবায় ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ অল্প অল্প করে সঞ্চয় গড়ে তুলতে পারেন, যা পরবর্তী সময়ে উৎপাদন, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হয়। দারিদ্র্য হ্রাস এবং মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনেও সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তারা আরও বলেন, সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে সমিতিগুলো পরিচালিত হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান শিকদার, প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফরসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতারা।এ সময় বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা, চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির সদস্য অছেল শিকদার, চরহাজীগঞ্জ হাটবাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম, উপজেলা কেন্দ্রীয় বিআরডিবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব নজরুল শিকদার, এম কে ডাঙ্গী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি সাইদুর রহমান, চর সুলতানপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রাধাকান্ত বাড়ৈ এবং দিন বদলে আমরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি এম এম কাইয়ুম উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, চরভদ্রাসন উপজেলায় বর্তমানে মোট ৩২টি সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে। এসব সমিতির প্রতিনিধিরা নিজেদের সঞ্চয় ও ঋণ কার্যক্রমসহ এলাকার আর্থসামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে চরহাজীগঞ্জ বণিক সমবায় সমিতি, দ্বিতীয় হয় চরভদ্রাসন বাজার বণিক সমবায় সমিতি এবং তৃতীয় স্থান অর্জন করে চরভদ্রাসন রিকশা-ভ্যান শ্রমিক সমবায় সমিতি লিমিটেড।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বিজয়ী সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার ও স্মারক তুলে দেন।অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সমবায় সমিতির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream