মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, শৈত্যপ্রবাহেরও শঙ্কা

ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, শৈত্যপ্রবাহেরও শঙ্কা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। পরে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা এখনো নিশ্চিত নয়।সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে গিয়ে দেশের কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে।তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন এলাকায় আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা। এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটলেও উপকূলে কাটেনি ঝড়ের শঙ্কা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনে স্থলভাগে উঠে এসেছে সকালে। এতে গভীর সঞ্চালনশীল মেঘের কারণে দেশের উপকূলের ঝড়ের আশঙ্কা রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ঘূর্ণিঝড়ের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকুলীয় এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটলেও উপকূলে কাটেনি ঝড়ের শঙ্কা

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

বঙ্গোপসাগরে ঘনীভূত সার্কুলেশনটি অবশেষে লঘুচাপে পরিণত হয়েছে এবং দ্রুত শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে এটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব জমির ধান পেকে গেছে, সেগুলো আগামী ২৬ অক্টোবরের মধ্যে কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে এবং যেসব কৃষক শীতকালীন নতুন সবজি চাষ বা বীজতলা তৈরির কথা ভাবছেন, তাদেরকে বৃষ্টি কেটে না যাওয়া পর্যন্ত কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।  আরও পড়ুনআরও পড়ুনঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিডব্লিউওটি-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে এবং ৭২ ঘণ্টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে।  প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে এটি এখনো প্রাথমিক পূর্বাভাস হওয়ায় এর সঠিক গতিপথ, শক্তি ও আঘাতের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। সংস্থাটি জানায়, যদিও সিস্টেমটির সরাসরি বাংলাদেশে আঘাত হানার ঝুঁকি এখন পর্যন্ত কম, তবুও এর পরোক্ষ প্রভাবে সারা দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ২৭ ও ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার কারণে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোর জন্য ঝুঁকি বাড়ছে। সার্বিক পরিস্থিতিতে সাগরে অবস্থানরত জেলেদের সতর্কবার্তা অনুসরণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে বিডব্লিউওটি আরও জানায়, এদিকে সম্ভাব্য এই বৃষ্টিপাতের কারণে দেশের কৃষি খাতে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে গেলে পচন ধরা, অঙ্কুরোদ্গম হওয়া এবং গাছ মাটিতে হেলে পড়ার মতো ক্ষতি হতে পারে। এ কারণে যেসব জমির ধান পেকে গেছে, সেগুলো আগামী ২৬ অক্টোবরের মধ্যে কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব কৃষক শীতকালীন নতুন সবজি চাষ বা বীজতলা তৈরির কথা ভাবছেন, তাদেরকে বৃষ্টি কেটে না যাওয়া পর্যন্ত কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব জমিতে ইতোমধ্যেই রবি ফসল বা সবজি রয়েছে, সেখানে পানি জমা রোধে নালা পরিষ্কার করে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। কাঁচা ফসল, বীজ ও সার বৃষ্টির হাত থেকে বাঁচাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং ফসল পরিবহণের আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

১৬৯ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’, জলোচ্ছ্বাসের আশঙ্কা

ঘণ্টায় ১৬৯ কিলোমিটার (১০৫ মাইল) বেগে ক্যাটাগরি-২ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেসটিন শহরের কাছে আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, এটি ২০২৬ সালের আটলান্টিক মৌসুমে যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রথম কোনো ক্যাটাগরি-২ হারিকেন। আঘাত হানার সময় ফ্লোরিডার সান্টা রোসা বিচে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৬ কিলোমিটার (১১৬ মাইল) রেকর্ড করা হয়। ঝড়টি প্যানহ্যান্ডেল এলাকা পার হয়ে ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে উত্তর দিকে অ্যালাবামার অভিমুখে অগ্রসর হচ্ছে। এতে প্রায় ৫ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং তীব্র বাতাসের কারণে উপকূলে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় আবহাওয়া সংস্থা ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু অংশে জলোচ্ছ্বাস, প্লাবন ও টর্নেডোর সতর্কতা জারি করেছে। ফ্লোরিডার এস্কেম্বিয়া কাউন্টিতে প্রায় ৬০ শতাংশ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে এবং রাস্তায় উড়ে আসা ধ্বংসবশেষের তীব্র শব্দ পাওয়া যাচ্ছে। একাধিক সংগীত উৎসব বাতিলসহ জাতীয় পার্ক সার্ভিস বেশ কয়েকটি উদ্যান বন্ধ ঘোষণা করেছে। দুর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালাবামার গভর্নর কে আইভির আবেদনে সাড়া দিয়ে রাজ্যটির বেশ কয়েকটি কাউন্টির জন্য জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন। ২০২৪ সালের ৯ অক্টোবর আঘাত হানা হারিকেন মিল্টনের পর এটিই মার্কিন মূল ভূখণ্ডে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। সূত্র: সিএনএন

১৬৯ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’, জলোচ্ছ্বাসের আশঙ্কা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream