বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও সম্ভাব্য অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদল দলীয় কার্যালয় চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় মিছিল থেকে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন। মিছিলে জেলা ছাত্রদল, উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান, সদস্য সচিব ওয়ালিদ শাকিল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রলীগের কোনো ধরণের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। এসময় বক্তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সেইসঙ্গে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থেকে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করারও আহ্বান জানান বক্তারা।

গাইবান্ধায় বিপ্লবী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রিটিশবিরোধী আন্দোলনের সংগ্রামী, তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী ও ‘নাচোলের রানি’খ্যাত বিপ্লবী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা তাঁর সংগ্রামী জীবন, কৃষকের অধিকার প্রতিষ্ঠায় অবদান এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের নানা দিক তুলে ধরেন। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধার দারিয়াপুর তেঁতুলতলায় ইলা মিত্র স্মৃতি পাঠাগার কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে ইলা মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ব্যক্তিরা। ইলা মিত্র স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক তপন কুমার বর্মনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি ও পাঠাগারের সদস্য মোস্তাফিজুর রহমান মুকুল এবং ছাত্রনেতা ওয়ারেছ সরকার। এ সময় বিপ্লবী ইলা মিত্রের জীবনী পাঠ করেন শিক্ষার্থী মৌমিতা ফেরদৌসী দিশা ও আশিকা আক্তার। আলোচনা সভায় ইলা মিত্রের জীবন ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা জানান, ঝিনাইদহে জন্ম নেওয়া ইলা মিত্র কলকাতায় বেড়ে ওঠেন। শৈশব থেকেই খেলাধুলায় পারদর্শী ছিলেন তিনি। অ্যাথলেটিকসে সাফল্যের পাশাপাশি ১৯৪০ সালের অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি মহিলা আত্মরক্ষা সমিতির কার্যক্রমে যুক্ত হন। জমিদার পরিবারের পুত্রবধূ হয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসার পর ইলা মিত্র সাঁওতাল নারীদের শিক্ষার প্রসারে বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষকতা শুরু করেন। একপর্যায়ে কৃষকদের অধিকার আদায়ের তেভাগা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হয়ে তাঁদের সংগঠিত করেন। কৃষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন পাকিস্তান সরকারের দমন-পীড়নের শিকার হন ইলা মিত্র। গ্রেফতারের পর তাঁকে নির্যাতন করা হয়। পরে মুক্তি পেয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলে গেলেও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখেন তিনি। রাজনৈতিক আন্দোলনের কারণে একাধিকবার কারাবরণ করেন এবং চারবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন।

গাইবান্ধায় বিপ্লবী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে খালের পানিতে ভাসমান অবস্থায় ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, সকালে ব্রিজের নিচে খালের পানিতে এক নারীর নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে বিএনপি : জামায়াতের আমির

বিএনপি ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। বিএনপি হ্যাঁ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। যারা হ্যাঁ প্রচারণা চালিয়ে এখন না বলছেন, তারাই একদিন এই দেশ থেকে নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই। সামনেও কেউ টিকতে পারবে না।’ আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঘাটার বোনারপাড়ায় গত ২১ জুন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী আহত হওয়ার ঘটনায় এই সমাবেশের আয়োজন করা হয়। জামায়াতের আমির আরও বলেন, ‘বর্তমানে সব জায়গায় চুরিচামারি, লুটপাট শুরু হয়ে গেছে। চাঁদাবাজদের-দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই। দেশের জন্য একবার না শতবার রাজপথে নামব।’ গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কাজামীসহ অনেকেই। এর আগে জামায়াত আমির শহীদ শিবিরকর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁদের কবর জিয়ারত করেন।

 জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে বিএনপি : জামায়াতের আমির
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream