বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন বিমানবন্দর থেকে গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন বিমানবন্দর থেকে গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্রের খলচরিত্রের জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলের কাছে হস্তান্তর করে।সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন নিশ্চিত করেছেন যে, সালমান শাহ হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘ ২৯ বছর পর গত বছর (২০২৫ সালে) আদালত হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকেই দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।