রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
মেসির কঠিন সময়ে পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো

মেসির কঠিন সময়ে পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো

ফুটবল মহাতারকা লিওনেল মেসি বাবা হোর্হে মেসির আকস্মিক প্রয়াণে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন। সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা তার এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছেন।তবে সব সহানুভূতিকে ছাড়িয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছে তার দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিক্রিয়া। পর্তুগিজ উইঙ্গার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বাবাকে লেখা মেসির এক আবেগঘন বার্তার নিচে  কমেন্ট করেছেন, 'এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।' দুই মহাতারকার এই ঐতিহাসিক মুহূর্তটি ফুটবলপ্রেমীদের হৃদয় স্পর্শ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ল এক নতুন রেকর্ড।রোনালদোর মেসির প্রতি এই সমবেদনা জানানোর বার্তাটি এখন পর্যন্ত ইনস্টাগ্রামের ইতিহাসের সবচেয়ে বেশি লাইক পাওয়া রিপ্লাই হিসেবে স্থান করে নিয়েছে। পোস্ট করার মাত্র তিন দিনের মাথায় এই লাইকের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে যায়, বর্তমানে যা প্রায় ৬৫ লাখে পৌঁছেছে। কাকতালীয়ভাবে, এর আগের সর্বোচ্চ লাইক পাওয়া কমেন্টের রেকর্ডটিও ছিল স্বয়ং রোনালদোর দখলেই। ২০২৫ সালের শেষ দিকে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়ে রোনালদোর করা কমেন্টে লাইকের সংখ্যা ৬০ লাখ অতিক্রম করেছিল। এবার নিজের সেই পুরোনো রেকর্ড ভেঙেই চিরপ্রতিদ্বন্দ্বী মেসির পাশে দাঁড়ানোর মাধ্যমে নতুন ইতিহাস লিখলেন সিআরসেভেন। এর আগে গত বুধবার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তার প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানিয়ে একটি দীর্ঘ ও অত্যন্ত স্পর্শকাতর বার্তা শেয়ার করেন। সেখানে তিনি বাবার চলে যাওয়ার কঠিন বাস্তবতাকে মানতে না পারার কষ্টের কথা ব্যক্ত করেন।

রোনালদো-জর্জিনার বিয়েতে ছিল গোপন শর্ত

 বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে বিয়ের পর এই তারকা জুটিকে ঘিরে আলোচনায় এসেছে তাদের আর্থিক ও আইনি চুক্তির বিষয়টিও। জানা গেছে, পর্তুগিজ আইনের অধীনে রোনালদো ও জর্জিনা ‘সম্পত্তি পৃথকীকরণ’ কাঠামোর আওতায় বিয়ে করেছেন। অর্থাৎ, বিয়ের আগে ও পরে দুজনের অর্জিত সম্পদ, আয় ও বিনিয়োগ আলাদা থাকবে এবং প্রত্যেকে নিজের সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবেন। এর ফলে রোনালদোর ফুটবল থেকে আয়, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, ব্যবসা ও অন্যান্য সম্পদের মালিকানা তার নিজের কাছেই থাকবে। ভবিষ্যতে তাদের বিচ্ছেদ হলেও জর্জিনা স্বয়ংক্রিয়ভাবে রোনালদোর ব্যক্তিগত সম্পদের অংশীদার হবেন না। তবে চুক্তিতে জর্জিনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টিও রাখা হয়েছে বলে জানিয়েছে পর্তুগিজ ম্যাগাজিন ‘টিভি গুইয়া’। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ হলে রোনালদোর কাছ থেকে জর্জিনা প্রতি মাসে ১ লাখ ইউরো ভাতা পেতে পারেন। এ ছাড়া স্পেনের মাদ্রিদের লা ফিনকার বিলাসবহুল বাড়িটির মালিকানাও জর্জিনার হাতে যাওয়ার শর্ত রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই বাড়িটির মূল্য ৫০ লাখ ডলারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, চুক্তির কাঠামোয় রোনালদোর বিশাল সম্পদ ও ব্যবসায়িক সাম্রাজ্য যেমন আলাদা থাকছে, তেমনি সম্পর্ক ভেঙে গেলেও জর্জিনার আর্থিক নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। রোনালদোর মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। ফুটবল, ব্যবসা, ব্র্যান্ড ও বিনিয়োগ মিলিয়ে তার বিশাল আর্থিক সাম্রাজ্যের বড় অংশই এই সম্পত্তি পৃথকীকরণ ব্যবস্থার আওতায় সুরক্ষিত থাকবে। তবে এসব শর্ত নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর সব তথ্য রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

রোনালদো-জর্জিনার বিয়েতে ছিল গোপন শর্ত
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream