রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
২২ বছর পর কাপ্তাইয়ে সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন

২২ বছর পর কাপ্তাইয়ে সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২২ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় চালক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সমিতির মোট ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের নেতৃত্ব বেছে নেন।নির্বাচন শেষে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন:সভাপতি: মো. বেলাল উদ্দিন (চেয়ার প্রতীক) — ২৯ ভোট পেয়ে নির্বাচিত।সহ-সভাপতি: মো. আবুল কালাম (দোয়াত-কলম প্রতীক) — ৪৮ ভোট পেয়ে নির্বাচিত।সাধারণ সম্পাদক: মো. মিজানুর রহমান (দেওয়াল ঘড়ি প্রতীক) — ৫৪ ভোট পেয়ে নির্বাচিত।কোষাধ্যক্ষ: মো. সাদ্দাম হোসেন (মাইক প্রতীক) — ৩৬ ভোট পেয়ে নির্বাচিত।কার্যনির্বাহী সদস্য: মো. ইউনুস (মই প্রতীক — ৪৪ ভোট), মো. ইয়াছিন (মোরগ প্রতীক — ৪৩ ভোট), মো. পারভেজ হোসেন (প্রজাপতি প্রতীক — ৩৫ ভোট), মো. জামশেদ (চশমা প্রতীক — ৩৩ ভোট) এবং মো. মাসুদ (ডাব প্রতীক — ৩৩ ভোট)।সংগঠন সূত্রে জানা যায়, নির্বাচন পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সভাপতি হিমেল দে এবং সদস্য নিয়হলা মারমা ও মো. জাহাঙ্গীর আলম। দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে দেখছেন স্থানীয় চালকরা। নবনির্বাচিত এই কমিটি আগামী দিনে রাইখালী অঞ্চলের সিএনজি চালকদের কল্যাণ, পেশাগত অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream