সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান: তেহরান

যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান: তেহরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় বসে থাকবে না ইরান। বরং হামলার আশঙ্কা দেখা দিলে আগেই সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে তেহরান।রবিবার রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ঘারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে, এরপর ইরান জবাব দেবে—এমন নীতি অনুসরণ করবে না তার দেশ। তাঁর আশঙ্কা, আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করতে পারে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরানের ওপর নতুন সামরিক হামলার প্রস্তুতিও নিতে পারে ওয়াশিংটন।এদিকে ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন ঘারিবাবাদি। তাঁর মতে, এ বিষয়ে আগে যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অসৎ মনোভাবের অভিযোগও তুলেছেন ইরানের এই কর্মকর্তা। তার দাবি, গত দেড় বছরে অন্তত তিনবার এমন আচরণের পরিচয় দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়তে থাকায় দুই দেশের মধ্যকার নাজুক কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের স্ট্রাইক গ্রুপ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন আরও দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে নতুন এই স্ট্রাইক গ্রুপ যুক্ত হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream