মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
এসএসসিতে ফেনী গার্লস ক্যাডেট কলেজের অভাবনীয় সাফল্য

এসএসসিতে ফেনী গার্লস ক্যাডেট কলেজের অভাবনীয় সাফল্য

এসএসসি ও সমমানের পরীক্ষায় অসাধারণ সাফল্যের ধারা ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছে।মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া মাত্র একজন পরীক্ষার্থী জিপিএ-৪.২৮ পেয়েছে।কলেজ কর্তৃপক্ষের মতে, বাংলাদেশ সেনাসদরের দিকনির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ, দক্ষ শিক্ষকদের নিবিড় ও আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের একাগ্র অধ্যবসায় এই কৃতিত্বপূর্ণ অর্জনের প্রধান নিয়ামক।ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল বলেন, সুনির্দিষ্ট শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও মানসম্মত শিক্ষাদান পদ্ধতির ফলেই ক্যাডেটরা ধারাবাহিকভাবে এই সাফল্য অর্জন করতে পারছে। এ ফলাফলের পেছনে অবদান রাখা সকল ক্যাডেট, তাদের অভিভাবক, শিক্ষক ও কলেজের সর্বস্তরের কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream