মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বিএনপিই লড়েছে: মাহদী আমিন

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বিএনপিই লড়েছে: মাহদী আমিন

যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশে , তখনই তা ফিরিয়ে এনেছে বিএনপি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। রাজধানীতে সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, ‘যতবার বাংলাদেশ গণতন্ত্রের বাধার মুখে পড়েছে, ততবারই বিএনপি লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে।’ তিনি বলেন, দেশের জন্য বিএনপির যে ত্যাগ, তা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় না। দলটি দেশের স্বার্থে দীর্ঘদিন ধরে নানা ত্যাগ স্বীকার করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নসহ নানা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চীন সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। চায়না সাউদার্নের একটি ফ্লাইটে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশে রওনা হন। সফরকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া। এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিংও উপস্থিত ছিলেন।

 চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল সংস্কার: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন গণ-অভ্যুত্থান বাংলাদেশে সংস্কারের জন্য হয়েছে, কোনো বিপ্লব হয়নি বলে মন্তব্য করেছেন। রাজধানীর সিরডাপে আজ সোমবার  ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এক বহুদলীয় আলোচনায় তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা স্পষ্টভাবে মনে করি এখানে গণ-অভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, কোনো বিপ্লব হয়নি। আমাদের দৃষ্টিভঙ্গিতে ঐকমত্য তৈরি করতে পারলে সংস্কারের এই কঠিন যাত্রা একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘প্রত্যেকে বিষয়গুলো ভিন্নভাবে দেখছেন। রাজনৈতিক ঐকমত্য তৈরি করতে না পারায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ৩১ দফার চেতনাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তবে তা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। সবাই মিলে কীভাবে তাঁদের গঠনমূলকভাবে যুক্ত করা যায় এবং সংস্কারের কাজ এগিয়ে নেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।’ জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘দূরত্ব কমাতে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ঐকমত্য তৈরি ছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।’ পররাষ্ট্রনীতি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘জ্বালানির মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নির্ভরশীলতা রয়েছে। তাই সব সিদ্ধান্ত দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নিতে হবে। সবার আগে বাংলাদেশ—এই নীতিকে সামনে রেখেই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।’ সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল সংস্কার: জহির উদ্দিন স্বপন

জনগণের স্বস্তির জন্য কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী

জনগণের স্বস্তি নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও দেশের বিরাজমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের ছয় মাসে (১৮০ দিনের) কর্মকাণ্ডের বিষয়ে অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ উপস্থিত আছেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

জনগণের স্বস্তির জন্য কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream