রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ট্রাম্পকে ইরানে হামলার প্রস্তাব নেতানিয়াহুর

ট্রাম্পকে ইরানে হামলার প্রস্তাব নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা চান তিনি।মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, ইরানকে নিয়ে এখন ট্রাম্প প্রশাসনের মধ্যে দুই ধরনের মত দেখা যাচ্ছে। এক পক্ষ তেহরানের সঙ্গে আবারও আলোচনায় বসে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে চায়। অন্য পক্ষ মনে করছে, ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানো প্রয়োজন।এদিকে, নেতানিয়াহু চাইছেন, নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করুক। ফলে ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এদিকে, ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১৫ জানিয়েছে, ইরানে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইলি সামরিক বাহিনী। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক কর্মকর্তারা মনে করছেন, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এ কারণে ইসরাইলের উত্তর সীমান্ত থেকেও একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা বিবেচনায় নিয়ে সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ইরানের পাশাপাশি হিজবুল্লাহর সম্ভাব্য হামলাও মোকাবিলা করতে হতে পারে—এমন পরিস্থিতি মাথায় রেখে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক পরিকল্পনা সাজাচ্ছে ইসরাইল। তথ্যসূত্র: গলফ নিউজ

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream